শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি গেলেন রংপুরের মেয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুরের মেয়ে সালেহা আক্তার লাবনীকে বিয়ে করে হেলিকপ্টারে নিয়ে গেলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নাজিম উদ্দীন চৌধুরী নামে এক শিক্ষানবিশ আইনজীবী। শুক্রবার ২ লক্ষ ৬৬ হাজার টাকার কাবিন পরিশোধ করে বিয়ে করেন তিনি।

বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর (বড় বানিয়াপাড়া) গ্রামের মো. লাভলু হোসেনের মেয়ে সালেহা আক্তার লাবনী কুড়িগ্রাম নার্সিং কলেজ থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজে কর্মরত। 

জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশী মাইল ইউনিয়নের জাবদা গ্রামের রেনু মিয়া চৌধুরী চিকিৎসা নিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজে যান। সেখানে দেখা মেলে নার্স সালেহা আক্তার লাবনীর। চিকিৎসা শেষে লাবনীর বাবার মোবাইল নাম্বার নিয়ে যায় তিনি। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে লাবনীর সাথে শিক্ষানবীশ আইনজীবী নাজিম উদ্দীন চৌধুরীর বিয়ের আলোচনা চূড়ান্ত হয়। শুক্রবার নাজিম উদ্দীন চৌধুরী দুপুর ১২টার দিকে হেলিকপ্টার নিয়ে বদরগঞ্জের বিষ্ণুপুরে পৌঁছে বিয়ে করে নববধূকে নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিজ বাড়ির উদ্দেশে আকাশ পথে চলে যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ