শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভোলা জেলা উলামা তলাবার কমিটি গঠন; সভাপতি আবুল ফাতাহ, সেক্রেটারি জাবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাস্থ ভোলার আলেমদের সামাজিক প্ল্যাটফর্ম ‘ভোলা জেলা উলামা তলাবা’র ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে  বিশিষ্ট লেখক ও গবেষক, জামিয়া কাসেম নানুতবির মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ কাসেমীকে সভাপতি, রাজধানীর মারকাযু শাইখিল ইসলাম আল মাদানির শিক্ষাসচিব ও আফতাবনগর বি ব্লক মসজিদের খতিব মাওলানা ফরীদুদ্দীন আল মাদানিকে সিনিয়র সহসভাপতি ও  জামিয়া নুরিয়া কাসেমুল উলুমের মুহাদ্দিস মাওলানা জাবের মাহমুদকে সেক্রেটারি করে ১৬ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব রাজধানীর পল্টনে আল-বারাকাহ হজ্ব ট্রাভেলসের অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মাওলানা নুরুদ্দিন, মুফতি মেসবাহুল হক, মুফতি ইমদাদুল্লাহ, মাওলানা হাসিব আর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতি আবু বকর , সহকারী সাধারণ সম্পাদক: মুফতি বিন-ইয়ামিন সানিম, মুফতি উসমান বিন আ. আলীম, অর্থ সম্পাদক: মাওলানা আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক: মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, দপ্তর সম্পাদক: মাও. হেলাল উদ্দিন রুমি, সহকারী দপ্তর সম্পাদক: মাও. আখতার হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: আশরাফুল হক

সহকারী শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মাও. আনোয়ার সাহেব, প্রচার সম্পাদক: মুফতি উসমান বিন আ. আলীম

সহকারী প্রচার সম্পাদক: মাওলানা কিফায়াতুল্লাহ বিন সাইফ , মাওলানা হেলাল রুমি, মিডিয়া সম্পাদক: মাওলানা তামজিদ হাসান, ছাত্র কল্যাণ সম্পাদক: মুফতি আহমাদুল্লাহ আব্বাস, সহকারী ছাত্র কল্যাণ সম্পাদক: মুফতি নুরুল্লাহ মাহমুদ, দাওয়া ও সেবা বিষয়ক সম্পাদক: মুফতি ইসমাঈল , সহ দাওয়া ও সেবা বিষয়ক সম্পাদক: মাও. ইবরাহীম সোহাগ, নির্বাহী সদস্য: মাওলানা উমায়ের ও মাও. জুলফিকার মাহমুদ।

উল্লেখ্য, ভোলা জেলা উলামা তলাবা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। ২০২১ সালে ঢাকাস্থ ভোলার আলেমদের নিয়ে গঠিত হয়েছে। সামাজিক বিভিন্ন ইস্যু ও ভোলার আলেমদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে আলেমদের এ সংগঠন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ