শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নওগাঁয় পিকআপচাপায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে পিকআপচাপায় আ. আজিজ (৮১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটা মোড়) বাজারের দক্ষিণ পাশে খোর্দ্দনারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. আজিজ খোর্দ্দনারায়নপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আ. আজিজ বাড়ির সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নওহাটা মোড়ের দিক থেকে সতিহাটগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে তার স্বজনরা তার লাশ বাসায় নিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি হাসমত আলী বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ