শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গ্রেফতার আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলো ওরা, বাঁশঝাড়ে মিলল হাতকড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

একদল সন্ত্রাসী হামলা চালিয়ে গ্রেফতার এক আওয়ামী লীগ নেতাকে হাতকড়া পরানো অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেয়া ফারুক হোসেন (৩৮) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

শিবগঞ্জ থানার ওসি আবদুল হান্নান জানান, গোপন সংবাদে জাবারীপুর বাজারে ফারুক হোসেনকে গ্রেফতার করতে যায় পুলিশ। ফারুককে হ্যান্ডকাপ পরানোর সময় স্থানীয় সংঘবদ্ধ কয়েকজন তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পাশের বাঁশঝাড় থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। পলাতক ফারুককে গ্রেফতারের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ