সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমি বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল পৌরসভাস্থ শাপলাবাগ এলাকার রেললাইন সংলগ্ন ছত্তার মিয়ার কলোনীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এসময় আটককৃত নারীর কাছে থাকা একটি পলিব্যাগের ভেতরে রক্ষিত মোট ১০৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত নারী সুমি বেগম ছত্তার মিয়ার কলোনীতে তার স্বামী রিপন মিয়ার সাথে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানাধীন ছয়ত্রিশ গ্রামে।

এই ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ