সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ঘাটাইলে অন্বেষা বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি

‘সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় সমবায় পুরস্কার-২২ স্বর্ণপদক প্রাপ্ত অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ফতেরপাড়া সমিতির নিজস্ব ক্যাম্পাসে অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- ঘাটাইল উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ শাহীনুজ্জামান, মধুপুর উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা সাংবাদিক জুলফিকার হায়দার, অন্বেষা বহুমুখী সমবায় সমিতির লি. ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা, উদ্বৃত্তপত্র ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা, ২০২৩ -২৪ আর্থিক বছরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, ঋণগ্রহণের সর্বোচ্চ সীমা, নতুন লোন আইটেম, লভ্যাংশ ও মুনাফা বিতরণ, সফটওয়ার কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য আফরিদা মালিহা রিদিকা ও কর্মসূচি কর্মকর্তা রাজিয়া সুলতানা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ