সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ঘাটাইলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে টাঙ্গাইল ডিবি পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ছাত্র-জনতার অন্দোলনের সময় মারধরের ঘটনায় মধুপুর থানায় গত ২ অক্টোবর একটি মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল ঘাটাইল থানা পুলিশের সহযোগিতায় হাবিবুল্লাহর বাড়ি সাগরদিঘীর হাতিমারা গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেসবুক লাইভে আসেন তিনি। পরে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল চেয়ারম্যান হাবিবুল্লাহকে গ্রেফতার থানা পুলিশের সহযোগিতা চায়। থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে মধুপুরের একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ