সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

সাইকেল চালিয়ে তরুণদের দুর্নীতিবিরোধী অভিনব প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে সাইকেল চালিয়ে অভিনব কায়দায় দুর্নীতিবিরোধী প্রচারণা করেছে অর্ধশতাধিক তরুণ-তরুণী।
রবিবার সকালে ইয়েস গ্রুপের আয়োজনে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালির মাধ্যমে এ প্রচারণা চালানো হয়।

দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালির উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য আব্দুল ফাত্তাহ, আমিনুল ইসলাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক প্রমুখ।

পরে ইয়েস দলনেতা অভিজিৎ সাহার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক তরুণ-তরুণী শহীদ মিনার চত্বর থেকে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালি বের করে।

এ সময় সাধারণ মানুষের মাঝে দুর্নীতিবিরোধী লিফলেট বিতরণ করা হয়। পরে দুর্নীতিবিরোধী প্রচারণা চালিয়ে সাইকেল র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়কসহ প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ