সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

আজ সকালে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়।

সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে বিজয় মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিাসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাসিবুল হাসান শিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শামিমা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির,  বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, যুবউন্নয়ন অফিসার মোঃ রেজাউল উল্লাহ প্রমুখ।

এছাড়া উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোশাররফ হোসেন, বানিয়াচং ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি অফিসার স্মৃতি রাণী, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দফতর প্রধানগণ উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ