সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

নওগাঁয় সেতুর নিচে থেকে ডাকাতের গলাকাটা লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি সেতুর নিচ থেকে জাইদুল ইসলাম (৪২) নামে এক ডাকাত সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার সময় ধান কাটা আদিবাসী শ্রমিকরা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহত জাইদুল পাশের পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কালনা গ্রামের একটি মাঠে স্থানীয় আদিবাসীরা ধান কাটার কাজ করছিলেন। তাদের কাজ শেষে সন্ধ্যার সময় বাড়ি আসার সময় গ্রামীণ সড়কের একটি সেতুর নিচে পলিথিন দেখতে পায় তারা। তাদের মধ্যে থেকে একজন নারী সেই পলিথিনের কাছে গিয়ে গলাকাটা একটি লাশ বাধা দেখে চিৎকার দেয়। সে সময় তাদের চিৎকারে অন্যরা এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

তবে স্থানীয়রা আরও বলেন, নিহত জাইদুল ইসলাম একজন ডাকাত ছিল। সে চুরি, ছিনতাই ও ডাকাতি করত। তার নামে বিভিন্ন থানায় মামলা আছে।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি হাশমত আলী বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ