সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

মিষ্টি উপহার বিনিময়ে বিজিবি-বিএসএফের বিজয় শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মাঝে এই মিষ্টি বিনিময় হয়।

২০ বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন ভারতের  বিএসএফের ৭৯ ব্যাটালিয়নের ইন্সপেক্টর এসএন চৌবের হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা যেমন তাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এ সময় তারাও আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ হবে বলেও জানিয়েছেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ