সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

চাটমোহরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

নানা আয়োজনের মধ্যে দিয়ে পাবনার চাটমোহরে অনাড়ম্বরভাবে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠাননের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, চাটমোহর প্রেসক্লাব, রিকশা-ভ্যান শ্রমিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পরে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিজয় মেলা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, সরকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কেএম আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ