সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

সিরাজগঞ্জে মাদককারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার একটি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছেন র‌্যাব ১২ সদস্যরা।  আটক মো. মোরছালিন (২১) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাজিতপুরের ফরজেন আলীর ছেলে।

মঙ্গলবার সকালে র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে র‌্যাবের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান চালানো হয়।এসময় মাদক কারবারি মোরছালিনকে আটকের পর তার পরিহিত চামড়ার জুতার ভেতর থেকে ৩৩৪ গ্রাম হেরোইনসহ একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মামলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ