শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আলমডাঙ্গায় আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায়  পাঠাগার কক্ষে এ উপলক্ষে সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন কারীম থেকে তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ।

এরপর আন্তর্জাতিক আরবি ভাষা দিবসের প্রেক্ষাপট ও আরবি ভাষার ইতিহাস আলোচনা করেন কাজল আহমেদ। সংশ্লিষ্ট বিষয়ে আরও আলোচনা করেন ইমদাদুল হক ও মুহাম্মাদ নাঈম। আরবি কবিতা পাঠ করেন মুহাম্মাদ আব্দুল্লাহ, আরবি কবিতার ইংরেজি অনুবাদ পাঠ করেন নাদিউজ্জামান রিজভী, স্বরচিত কবিতা পাঠ করেন  তামিম হোসেন, বাংলা কবিতা পাঠ করেন বেলায়েত হোসেন বিপু ও কৌশিক। অনুভূতি ব্যক্ত করেন ডালিম হোসেন, সোহেল রানা, মাসুদ রানা ও আব্দুল্লাহ ইবতিসাম।

নিমগ্ন পাঠাগার কর্তৃক আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন, সাদিব আল মাহমুদ প্রান্ত, তামজীদ হাসান আবির, মো: নাসিম ও মুহাম্মদ মাহফুজ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে প্রতি বছর ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৯০ নং সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ ১৯৭৩ খ্রিষ্টাব্দের এই দিনে জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা এবং জাতিসংঘের দাপ্তরিক কার্যক্রম সমূহের ব্যবহারিক ভাষা হিসেবে গৃহীত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'আরবি ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা'।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ