শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বদরগঞ্জে আদা চাষে সফল মাহাফুজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুরের বদরগঞ্জ উপজেলায় আদা চাষ করে সফল হয়েছে কৃষক মাহাফুজার রহমান। বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ হাজিপাড়া গ্রামের কৃষক মাহাফুজার রহমান ৮ বছর ধরে আদাচাষ করে আসছে। 

কৃষক মাহাফুজার রহমান বলেন, কয়েক বছর ধরে আদা চাষ করছি। আগে আদা বীজের দাম কম ছিল, এখন বীজের দাম অনেক বেশি। চলতি মৌসুমে ৩৫ শতক জমিতে আদা চাষ করা হয়েছে। বীজ, সার ও পানি সেচ দেওয়াসহ ৩৫ শতক জমিতে খরচ হয়েছে ৮০ হাজার টাকা। আরও ১০ হাজার টাকা খরচ হতে পারে। সব খরচ বাদে ৩ লক্ষাধিক টাকা লাভ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, চলতি বছর বিষ্ণুপুর ইউনিয়নের ৩ হাজার ৫শতটি বস্তায় আদা চাষ হয়েছে। আর সাড়ে চার হেক্টর জমিতে আদা চাষ হয়েছে।

উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. ফজলুল করিম বলেন, এবারে উপজেলায় আদা চাষ হয়েছে ৭০ হেক্টর জমিতে। আর ৩৮ থেকে ৪০ হাজার বস্তায় আদা চাষ হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ