সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান স্ত্রীসহ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় গণগত্যাসহ ১২ মামলার আসামি বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান সুফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করা হয়েছে৷ বুধবার রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

গ্রেফতার আবু সুফিয়ান সফিক বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক এবং তার স্ত্রী লিপি আক্তারকে রাত ৮টার দিকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় জুলাই-আগস্টের  একাধিক গণহত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ