শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মহিপুরে শুঁটকি পল্লীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের নমুনা সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে শুঁটকি পল্লীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হান এই অভিযান পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে নাপ্পি তৈরির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

 এসময় স্বাস্থ্যকর পরিবেশে নাপ্পি প্রক্রিয়াকরণে ব্যবসাসীদের তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। নাপ্পির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। কোনো ক্ষতিকর উপাদান অথবা কেমিক্যালের ব্যাবহার হয় কি না তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান জেলা কর্মকর্তা। এছাড়াও মহিপুর ও কুয়াকাটার বিভিন্ন হোটেল রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নমুনা সংগ্রহ করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হান জানান, আমরা নাপ্পি ও শুঁটকির বিভিন্ন নমুনা সংগ্রহ করেছি। আমাদের ল্যাবরেটরিতে এসব নমুনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় কোন ক্ষতিকর ক্যামিক্যাল বা জীবানু পাওয়া গেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ