সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুর ২টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিস গণমাধ্যমকে জানিয়েছে, ছয় তলা ভবনের নিচতলায় লাভলীন রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগে লাভলীন রেস্টুরেন্টে। খবর পেয়ে প্রথমে ৮ ইউনিট নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সর্বমোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি বলেন, সকালে আগুন লাগার পর ভবনটির ওপরে বেশ কয়েকজন আটকে ছিলেন। তারা ফায়ার সার্ভিসের কাছে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ওই ভবন থেকে ছয় জনকে উদ্ধার করে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ