শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বগুড়ায় শিবিরের ভ্রাতৃ মিলন মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা পৌর অডিটোরিয়ামে শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোনাতলা শাখার ভ্রাতৃ শিবির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডেটেলিগেটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পৌর অডিটোরিয়াম। সকল অতিথির উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা হয়।

সাবেক ছাত্রনেতা উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুর রহিম মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক নাজিমউদ্দীন, উপজেলা আমির অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, নয়া দিগন্তের গাইবান্ধা অফিস প্রধান সৈয়দ রোকনুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া পশ্চিম  শাখার সভাপতি সাব্বির হোসেন, পূর্বের সভাপতি জোবায়ের আহমেদ, সোনাতলা শাখার সভাপতি আলবার আকন্দ, সৈয়দ আহম্মদ শাখার মানিক মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ