সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

কুড়িগ্রামে হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুড়িগ্রামে ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পান্তা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার ফ্রী মেডিকেল ক্যাম্পে ওই চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়া হয়।

নেওয়াশী ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ড্যাব সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক কার্ডিওলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. ইউনুস আলী। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন- সেই নির্দেশনার ফলশ্রুতি আমাদের প্রোগ্রাম। ওনার নির্দেশনায় আছে কোন হিংসা না-প্রতিশোধ না। মানুষকে ভালোবাসতে হবে। বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমস্যা বলা, সমাধান করা- এই হচ্ছে প্রত্যয়।

এ কর্মসূচির সভাপতিত্ব করেন উত্তর পন্তাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন- সমাজসেবক শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, মোহাম্মদ আব্দুল জলিল, খলিলুর রহমান, মোকাদ্দেস আলীসহ স্থানীয় বিএনপি এবং পেশাজীবী বিভিন্ন স্তরের মানুষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ