সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

গাইবান্ধায় পৃথক ট্রাক চাপায় নারীসহ ২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ট্রাক চাপায় এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। ঘন কুয়াশায় রাস্তা পারাপারের সময় এসব দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

রোববার (২২ ডিসেম্বর) রাত পৌঁনে ৮ টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

এরআগে একইদিন সকালে উপজেলায় এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। এরমধ্যে সকাল সাতটার দিকে উপজেলার বনফুল হোটেল এলাকায় এবং একইদিন ভোরে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই পৃথক পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লুকাস মুরমু (৩০)। নিহত লুকাস মুরমু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউপির চামগাড়ী এলাকার হোপনা মুরমুর পুত্র। অপরদিকে, দুর্ঘটনায় নিহত নারীর মাথা পিষ্ট হওয়ায় তার পরিচয় সনাক্ত করা যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাতটার দিকে গোবিন্দগঞ্জ- দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী অজ্ঞাতনামা একটি ট্রাক লুকাস মুরমুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান লুকাস মুরমু।

অন্যদিকে একই দিন এঘটনার আগে ভোরে শহরের বনফুল হোটেলের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাতনামা অপর একটি ট্রাক অজ্ঞাতনামা এক নারীকে চাপা দেয়। এতে ওই নারীও ঘটনাস্থলেই নিহত হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাস্তা পারাপারের সময় পৃথক দুটি ট্রাক চাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ওই নারীর পরিচয় সনাক্ত করা যায়নি। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লুকাস মুরমু’র মরদেহ তার স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ