শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফরিদপুরের ভাঙ্গায় ৭ ডাকাত গ্রেফতার, অস্ত্রসহ জব্দ ৪ ট্রাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক ২টি ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ৪টি ট্রাক জব্দ করেছে।

শনিবার রাতে পুলিশ ভাঙ্গা থানাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডাকাতদেরকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃত ডাকাতরা হল- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি গ্রামের সোবাহান কাজীর ছেলে সোহেল কাজী(২৩) ও জাকির কাজীর ছেলে জুয়েল কাজী(২২), কোটালীপাড়ার কান্দি গ্রামের কাজল শেখের ছেলে সাগর(২৫), উপজেলার চান্দ্রা মুগডোবা গ্রামের শাহ আলম মুন্সীর ছেলে পারভেজ মুন্সি(২৭), শরীয়তপুরের গোসাইরহাটের ঢালিরহাট গ্রামের জাহিদ হোসেনের ছেলে আরাফাত হোসন(২৬), মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামের ইমদাদুল হক মৃধার ছেলে মেহেদী হাসান মৃধা (২৮), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঝোনাসুর গ্রামের ইউনুস শেখের ছেলে মিন্টু শেখ(৫৫)।

সূত্রে জানা যায়, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা  উপজেলার মাধবপুর ও চুমুরদী এলাকায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় তারা জড়িত ছিল। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ভাঙ্গা থানা পৃথক দুটি ডাকাতির মামলা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ভাঙ্গা থানা সূত্রে জানা যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ