শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

স্কুলের পাশে ইটভাটা, লাখ টাকা জরিমানাসহ দ্রুত অপসারণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ইটভাটা পরিচালনার দায়ে এমএমবি নামে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানাসহ দ্রুত ভাটা অপসারণের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে গোপাল চন্দ্রের মালিকানাধিন ভাটায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তফাদার।

আল ইয়াসা রহমান তফাদার বলেন, পরিবেশ অ‌ধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই স্থানীয় নুনিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ইটভাটাটি কার্যক্রম পরিচালনা করছিল। এতে মারাত্মকভাবে পরিবেশ দূষণ হচ্ছিল। বিশেষ করে কোমলমতি শিশুদের স্বাভাবিক পাঠদান ব্যহত হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে যতদ্রুত সম্ভব ইটভাটা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ