শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাইবান্ধায় বালতির পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে আয়াত মিয়া নামের ১৪ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামডাকুয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আয়াত মিয়া রামডাকুয়া মহল্লার সাদিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে আয়াত মিয়া বাড়ির আঙিনায় খেলছিল। এসময় তার মা কাপড় ধোয়ার জন্য বালতিতে পানি ভরে রাখেন। খেলার একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর আয়াতের মা তাকে বালতির পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে শিশুটিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বালতিতে রাখা পানিতে পড়ে আয়াত মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অভিভাবকদের সতর্ক দৃষ্টি থাকলে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।"

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিভাবকদের প্রতি শিশুদের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ