শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নওগাঁ রাণীনগরে ইমাম-মুয়াজ্জিন সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

দীর্ঘ সময়ের পর নওগাঁর রাণীনগরে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ এবং আধুনিক রাণীনগর উপজেলা বিনির্মাণের লক্ষ্যে ইমাম-মুয়াজ্জিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির আয়োজনে বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ হয়।

সমাবেশে উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির আহ্বায়ক কাজী মাওলানা মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে ও মুফতি আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। প্রধান আলোচক ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস (দা: বা:)।

এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার আমীর ডা. আনজীর হোসেন, সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান দেওয়ান মতিউর রহমান স্বপন, পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, চকমুনু এতিমখানার মুহতামিম মুফতি আব্দুর রউফ, সিম্বা মাদ্রাসার মুহতামিম আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে উপজেলার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ফাসিবাদী সরকারের হাত থেকে রক্ষা পেয়ে আমরা সবাই আমাদের বাকস্বাধীনতা নতুন করে ফিরে পেয়েছি। এই স্বাধীনতা যেন আর কখনো খর্ব না হয় এবং সমাজ থেকে প্রতিটি অন্যায় ও অনাচার দূর করতে ইমামদের ভূমিকার কোন বিকল্প নেই। সঠিক ফতোয়ার মাধ্যমে উপজেলার প্রতিটি এলাকা থেকে মাদক, জুয়া, বিভিন্ন অন্যায়, অবিচার, দখলবাজিসহ নানা অপকর্ম থেকে প্রতিটি মানুষকে দূরে রেখে আল্লাহ সঠিক পথে ফিরে আনতে প্রতিটি ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অনেক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ