শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ওয়াজ শুনতে বাংলাদেশে অনুপ্রবেশ, ভারতীয় কিশোর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়াজ শুনতে ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এক ভারতীয় কিশোর। এ ঘটনায় তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৩ বছরের ওই কিশোরের নাম হৃদয় মিয়া।

মঙ্গলবার রাতে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

খবর পেয়ে ৫৬ বিজিবি শিংরোড বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তার কাছে থাকা একটি ভারতীয় মোবাইল, একটি ভারতীয় সিমকার্ড পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, কিশোর জয়ধরভাঙ্গা নেকিপাড়া এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে আসে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ভারতীয় ওই কিশোর অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করলে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে বাংলাদেশে এসেছে। মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ