শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

উজানীর ২ দিন ব্যাপী বার্ষিক মাহফিল আজ থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ার উজানী গ্রামে অবস্থিত কুতুবুল আলম কারী ইবরাহিম রহ. প্রতিষ্ঠিত ও আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া উজানী মাদরাসার ২ দিন ব্যাপী বার্ষিক মাহফিল আজ বৃহস্পতিবার (২৬ তারিখ) থেকে শুরু হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার পুরো রাত পর্যন্ত মাহফিল চলবে। শনিবার বাদ ফজর বাইআত ও আখেরী মোনাজাতের মাধ্যমে ২ দিন ব্যাপী মাহফিল সমাপ্ত করা হবে।

এতে দেশের শীর্ষ মুরুব্বি, পীর মাশায়েখ ও বুযর্গানে দ্বীন কুরআন হাদিসের আলোকে দিকনির্দেশনা মূলক আলোচনা করবেন। হাজারো পথভোলা মানুষ পথের দিশা পায় এই ঐতিহাসিক মাহফিল থেকে।

দেশের সকল জেলা উপজেলা থেকে লাখ লাখ মানুষ বাস, প্রাইভেটকার ও বিভিন্ন যানবাহন করে মাহফিলে যোগ দেয়।

দূরবর্তী মেহমানদের জন্য স্থানীয়রা থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা করেন।

মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় ঈদের আমেজ বিরাজ করে। প্রত্যেক ঘর মেহমানে ভর্তি থাকে। দূরবর্তী মেহমানদের জন্য বিশাল বাজার বসে মাহফিলের পাশে।

লাখ লাখ মানুষের জমায়েতে নিরাপত্তার জন্য মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার কমিটি, প্রশাসন ও স্থানীয় সামাজিক সংগঠন বিশেষ করে কারী ইবরাহিম রহ. সমাজ সেবা সংগঠন ২ দিন নিরবিচ্ছিন্ন বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে যায়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ