শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শেরপুরে একটি কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ হারাল ৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ ছয়জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি কুকুর বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আজ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সিএনজিটি একটি কুকুরকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আগত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশাচালকসহ পাঁচ যাত্রী নিহত হয়। পরে এক নারী হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর পৌনে ১২টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ