শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সুয়াবিল তালিমুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সম্মেলন ১ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রখ্যাত লেখক, গবেষক ও ইতিহাসবিদ, চট্টগ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী-এর প্রতিষ্ঠিত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার অন্তর্গত পূর্ব সুয়াবিল ভাঙ্গাদিঘীর পাড় তালিমুল ইসলাম বালক বালিকা মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন আগামীকাল ১ জানুয়ারি বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। 

এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমীর ও জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের সম্মানিত মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দারুল উলুম হাটহাজারীর সম্মানিত সদরুল মুদাররিসিন ও শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, জামিয়া বাবুনগরের সম্মানিত প্রধান মুফতী  মুফতী মাহমুদ হাসান। 

প্রধান বক্তার বক্তব্য প্রদান করবেন দারুল উলুম হাটহাজারীর সম্মানিত মুহাদ্দিস মুফতী জসিমুদ্দিন, জামিয়া আরবিয়া নতুনবাগ মাদ্রাসা ঢাকার সম্মানিত মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলামের সংগ্রামী মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মেখল হামিউসসুন্নাহ মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাইল খান প্রমূখ। 

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী সম্মেলনে সবাইকে দাওয়াত প্রদান করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ