শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

আজ নোয়াখালী জেলা স্কুল ময়দানে আসছেন মুফতি হাবীবুর রহমান খায়রাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দারুল উলূম দেওবন্দের প্রধান মুফতি বিশ্ববরেণ্য আলেম হাবীবুর রহমান খায়রাবাদী আজ নোয়াখালী জেলা স্কুল ময়দানে বয়ান পেশ করবেন। ফেনী জামেয়া রশীদিয়া থেকে রওনা হয়ে নোয়াখালী জামেয়া মাদানিয়ায় বাদ জুমা হাদিসের দরস দিবেন।

শতাধিক কওমী মাদরাসার বৃহৎ সংগঠন 'জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ' নোয়াখালী লক্ষ্মীপুর জেলার শাখার উদ্যোগে দীর্ঘদিন থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এ আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনের প্রবক্তা হলেন সর্বজন শ্রদ্ধেয় আলেমে দীন ফকীহুল মিল্লাত মুফতি আব্দুল রহমান রহ.। 

মুফতি হাবীবুর রহমান খায়রাবাদীর বর্তমান সফরসঙ্গী মাওলানা সাঈদ তালহা খায়রাবাদী (হুজুরের নাতি), কাশফুল বারীর লেখক মুফতি ইদরীস কাসেমী রহ. এর বড় সাহেবজাদা মুফতি ইয়াকুব রহমান এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীল।

উল্লেখ্য হাবীবুর রহমান খায়রাবাদী ডিসেম্বরের ২০ তারিখ বাংলাদেশ সফরে আসেন। এ মাসের প্রথম পক্ষ শেষ হওয়ার আগেই ভারতে ফিরবেন বলে কথা রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ