শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। গত দুদিন ধরে এই এলাকার ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা। এর মাঝেই বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে শীতের তীব্রতা আরও বেড়েছে। তীব্র এই শীতে দুর্ভোগ বেড়েছে নিম্নআয়ের মানুষের। বুধবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দুদিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

এদিকে আজ সকাল থেকেই দেখা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রান্তিক এ জেলা। বৃষ্টির মতো ঝরছে বরফ শিশির। শহর ও গ্রামের সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কুয়াশার সঙ্গে হিম বাতাস ও বরফ শিশির ঝরায় কমে গেছে মানুষের চলাচল। প্রয়োজনের বাইরে অনেকে বের না হলেও জীবিকার তাগিদে নিম্নআয়ের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে।

এমনিতে টানা শীতের কারণে আয় রোজগার কমেছে নিম্নআয়ের মানুষদের। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিন মজুরসহ নিম্নআয়ের মানুষগুলো।

তারা বলছেন, শীতের কারণে পরিবারে কারও না কারও জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য রোগ লেগেই আছে। এদিকে আয় রোজগার কম, আরেক দিকে রোগের চিকিৎসা সবমিলিয়ে পরিস্থিতি বিপাকে। এছাড়া শীতে কষ্ট পাচ্ছে গৃহপালিত পশুরাও। তাদের সুরক্ষায় রাখতে পুরোনো কাপড় কিংবা চটের ব্যাগ পরাতে হচ্ছে।

এদিকে তাপমাত্রা ওঠানামা করায় শীতজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন জেলার হাসপাতালগুলোতে এসব রোগ নিয়ে ভিড় জমাচ্ছেন রোগীরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, দুদিন ধরে তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে এসেছে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বুধবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দুদিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ