শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসুম পারভেজ শাকিল
মহেশপুর( ঝিনাইদহ  প্রতিনিধি)

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইম ইসলাম (১৪) নামের এক শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। এ সময় নিহত নাইম ইসলামের চাচাতো ভাই সালিম হোসেন (১৫) গুরুতর ভাবে আহত হয়। তাকে উদ্ধার করে যশোর জেরারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত নাইম ইসলাম এসবিকে  ইউনিয়নের ভালাইপুর গ্রামের মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক  রফিকুল ইসলামের ছেলে। সে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

নিহতের পিতা রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মত আজও নাইম প্রাইভেট পড়ার উদ্যেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেড় হয়। কিছুক্ষন পর জানতে পারি সে এক্রসিডেন্ট করেছে।

স্থানীয়রা জানান, ভাইলপুরের দিক থেকে দ্রত গতিতে আসা মোটরসাইকলেটি হাসপাতালের সামনে পৌছালে অপর দিক থেকে আসা প্রাইভেটকারকে সাইড দিতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে । এতে ঘটনা স্থলেই নাইম মারা যায়।  

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফযেজ উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ