শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

ইসলামিক ফাউন্ডেশনের নামে গুজব; সতর্কতায় কর্তৃপক্ষের নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন::

সম্প্রতি একটি প্রতারকচক্র মোবাইল ফোনে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে মসজিদে অনুদান প্রদান করা হবে মর্মে মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছেন। এ গুজব থেকে সাবধানে থাকার জন্য কর্তৃপক্ষ একটি সতর্কবার্তা দিয়েছেন নিম্নে তা হুবহু দেওয়া হল-

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

এই মর্মে সর্বসাধারণকে অবহিত করার জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি প্রতারকচক্র মোবাইল ফোনে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে মসজিদে অনুদান প্রদান করা হবে মর্মে মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছেন। প্রতারকচক্র অনুদান পেতে মোবাইল ফোনে বিকাশ, নগদে অর্থ প্রেরণ অথবা ক্রেডিট কার্ডের নম্বর দেয়ার জন্য প্রলুব্ধ করছে।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদ মাদ্রাসায় কোন অনুদান প্রদান করা হচ্ছে না এবং অনুদান প্রদানের জন্য কোনো অগ্রিম অর্থ নেয়া হচ্ছে না। তাই এ সংক্রান্তে কোন প্রতারক চক্রের সাথে আর্থিক লেনদেন না-করা এবং বিষয়টি সর্বসাধারণকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ