শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে নির্মমভাবে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র জমিয়তের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল (২৪ জানুয়রী ২৫) শুক্রবার বিকাল ২টায় দলীয় কার্যালয় গোলাপগঞ্জ উপজেলা  ছাত্র জমিয়ত সভাপতি হাঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাঃনাঈম আহমদের সঞ্চালনায় শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন শাখার অর্থ সম্পাদক হাফিজ এমদাদুল কবীর এমাদ।

এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক শাইখুল হাদীস মাওলানা আজিজুর রহমান ঘোগারকুলী,গোলাপগঞ্জ জমিয়তের সাবেক নির্বাহী সদস্য ফ্রান্স জমিয়তনেতা মুফতি সিদ্দিক আহমদ,গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক যুগ্ম-সাধারণ আফ্রিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা হাফিজ আখতার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এমাদ উদ্দীন সালিম,সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা কাওসার আহমদ।

আরো উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মাহফুজ হুসাইন, সহ-সাধারণ সম্পাদক হাঃ নাসির উদ্দীন , সাংগঠনিক সম্পাদক আহমদ মাজিদ, প্রচার সম্পাদক হাঃ খুবায়েব আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহমুদ বিন মুহাম্মদ, চন্দরপুর মাদ্রাসা শাখার শাখার সভাপতি ইলিয়াস হামিদী, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাঃ রুম্মান আহমদ, নবীন সদস্য রাহাত আহমদ রনি, ফারহান আহমদ প্রমুখ। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ