সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

রাসুলুল্লাহ ﷺ- এর অবমাননার প্রতিবাদে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বব্যাপী ইসলামবিদ্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের প্রাণপ্রিয় রাসুলুল্লাহ ﷺ-এর মর্যাদা হানি করার জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বাকস্বাধীনতার নামে মুসলমানদের হৃদয়ে আঘাত হানছে এবং বিশ্ব শান্তিকে চরমভাবে বিঘ্নিত করছে।

সম্প্রতি রাখাল রাহা ও সোহেল গালিব চরম কুরুচিপূর্ণ কবিতা লিখে আল্লাহ ও তাঁর রাসুল (সা.) এর অবমাননা করে মুসলিমদের হৃদয়ে আঘাত করেছে। বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন দৃঢ়ভাবে বিশ্বাস করে, কোনো ধর্মের মহামানবের অবমাননা কখনোই কল্যাণকর নয়। এটি নিছক উসকানি এবং দাঙ্গা সৃষ্টি করার সুপরিকল্পিত অপকৌশল।

আমরা এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা সরকার প্রতি স্পষ্ট আহ্বান জানাই, যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং রাখাল রাহা ও সোহেল গালিবকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। 

পাশাপাশি রাখাল রাহাকে পাঠ্যবই সংস্কার কমিটি থেকে অবিলম্বে অপসারণ  এবং সোহেল গালিবের ইসলামবিদ্বেষী বইসমূহ নিষিদ্ধ করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ