সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

কচুয়ায় শাজুলিয়া ইমাম-উলামা পরিষদের আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আল আমিন, কচুয়া উপজেলা (চাঁদপুর) প্রতিনিধি: 

শনিবার (১৫ মার্চ) শাজুলিয়া ইমাম ও উলামা পরিষদের ব্যানারে অনৈসলামিক অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ইমামদের ভূমিকা ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

আলোচনা শেষে বি আর বি ক্যাবলস এর ডাইরেক্টর ম্যানেজার রফিকুল ইসলাম রনির সৌজন্যে ১২০ জন ইমামের মাঝে ঈদ উপহার, নগদ অর্থ ও ইফতার বিতরণ করেন। এছাড়া শাজুলিয়া দরবার শরীফের অজিফা ও একটি ম্যাগাজিনও হাদিয়া দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী বিশেষ অতিথি কচুয়া থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম।

নুরুল্লাহ শাজুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উজানী মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি নোমান আহমদ, নিশ্চিন্তপুর ডি এস কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, মাওলানা আতাউল্লাহ শাজুলী, মুফতি শাহজালাল ইব্রাহিমি প্রমুখ।

শাজুলিয়া ইমাম ও উলামা পরিষদের প্রতিষ্ঠাতা আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী বলেন, ইমাম সাহেবরা ঐক্যবদ্ধভাবে থাকলে সমাজে ইমামদের সাথে হওয়া বৈষম্য দূর করা সম্ভব। এবং তিনি অসচ্ছল ইমামদের স্বচ্ছল ও স্বাবলম্বী করে তোলার আশ্বাস দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ