সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

নামাজ শেষে মসজিদ থেকে ফেরা হলো না তাওসিফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাতক্ষীরায় মসজিদের একটি পিলার ধসে তাওসিফ তাজ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদরের বৈকারী বাজার জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজ শেষ করে তাওসিফ মসজিদ থেকে বের হওয়ার সময় দো’তলার একটি পুরনো পিলার হঠাৎ তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মসজিদের আরও দুইজন মুসল্লি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তারা জানান, মসজিদের পুরোনো অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, যা আগে থেকেই সংস্কারের প্রয়োজন ছিল। কিন্তু যথাযথ উদ্যোগ না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অনেকে অভিযোগ করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, মসজিদের পিলার ধসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনার পর এলাকাবাসী মসজিদের পুরোনো স্থাপনাগুলো দ্রুত সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে যেন আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ