শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

বানিয়াচংয়ে বোরো ধান কাটার উৎসব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আবদুর রউফ আশরাফ (হবিগঞ্জ প্রতিনিধি)

বানিয়াচংয়ে বোরো ধান কাটার উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।

 এ সময় তিনি হারভেস্টার মেশিন চালিয়ে এক কৃষকের জমিনের ধান কাটেন।

জেলা প্রশাসক বলেন কৃষকদের সহযোগিতায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। হাওড়াঞ্চলে পানি সেচের সুবিধার কথা বিবেচনা করে গভীর নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি কৃষকদের স্বল্প সময়ের মধ্যে গোলায় ধান তুলতে বেশি পরিমাণ ধান কাটার মেশিন আনা হচ্ছে। তিনি উপস্থিত কৃষকদের সরকারি মূল্যে গুদামে ধান দিতে উৎসাহিত করেন।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আরো উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক,  উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসারসহ এলাকার কৃষকবৃন্দ ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ