শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের ডাক ফুরফুরা শরিফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের সংসদে সম্প্রতি পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে এবার মাঠে নামছে পশ্চিমবঙ্গের ফুরফুরা শরিফ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ প্রভাব রাখে ফুরফুরা শরিফ সংশ্লিষ্টরা। এই দরবারের পক্ষ থেকে আগামী ২৬ এপ্রিল ‘ব্রিগেড চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। যদিও কর্মসূচি পালিত হবে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ব্যানারে। 

শুক্রবার (১৮ এপ্রিল) পীরজাদা উজলপুকুর মাঠে প্রতিবাদ সভা করে এই কর্মসূচির ডাক দেয় ফুরফুরা শরিফ। 

ফুরফুরার পীরজাদা মেহেরাব সিদ্দিকি বলেন, ‘মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ডাকে ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে। আমরা পীরজাদারা সমর্থন করেছি। আশা করছি সেদিন ব্রিগেড সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।’

মেহেরাব বলেন, ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবং ভারতের সংবিধান রক্ষায় এ সমাবেশ হবে। একই সঙ্গে যারা ব্রিগেডে আসবেন তাদের সংযত থাকার বার্তাও দেন তিনি। কারো ফাঁদে পা না-দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ওই সমাবেশে ত্বহা, নওশাদ বা তার দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকি থাকবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে ফুরফুরার পীরজাদারা সবাই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মাঠে নেমেছেন। সুপ্রিম কোর্টে মামলা করেছেন নওশাদও। ওয়াকফ আইন এখন দেশের শীর্ষ আদালতে বিচারাধীন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ