শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুন্সিগঞ্জের পাপ্পু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের বাসিন্দা পাপ্পু চন্দ্র দাস ২০২১ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় মুহাম্মাদ মাহফুজ। পিতার নাম শংকর চন্দ্র দাস এবং মাতার নাম মাধবী রানী দাস।

মাহফুজ অনার্স শেষ করে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি ফ্যাক্টরিতে কর্মরত আছেন।

গত ১৮ এপ্রিল, শুক্রবার জুমার নামাজ শেষে এক সাক্ষাৎকারে মুহাম্মাদ মাহফুজ ইসলাম গ্রহণের অনুভূতি সম্পর্কে বলেন, “আলহামদুলিল্লাহ, আমার অনুভুতি খুব ভালো। আমি নও মুসলিম সিরাজির ওয়াজ শুনে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেই ও ২০২১ সালে ইসলাম গ্রহণ করি। সরকারি সকল কাগজপত্র এখন ঠিক করা হয়ে গেছে। বর্তমানে আমার কোনো ঝামেলা নেই।”

তিনি আরও বলেন, “ইসলাম শান্তির ধর্ম। যারা ইসলাম গ্রহণ করতে চান, তারা যেন আর দেরি না করে। আমি গর্বিত যে মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হতে পেরেছি।”

ইসলাম গ্রহণের শুরুতে কিছুটা কষ্ট হলেও বর্তমানে তিনি অনেক ভালো আছেন বলে জানান মুহাম্মাদ মাহফুজ।

প্রতিবেদক:  আওয়ার ইসলাম

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ