শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

কুমিল্লায় ‘ইসলামে নারীর মর্যাদা ও অধিকার’ শীর্ষক সেমিনার আগামীকাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান

আগামীকাল বৃহস্পতিবার (২২ মে ২০২৫) কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ইসলামে নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক সেমিনার"। সেমিনারটি আয়োজন করেছে কুমিল্লা জেলা উলামা পরিষদ। 

কুমিল্লা থেকে মাওলানা এমদাদুল্লাহ খাঁন আওয়ার ইসলামকে জানান, কুমিল্লা জেলা উলামা পরিষদের উদ্যোগে আগামীকাল বাদ যোহর কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‍“ইসলামে নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক সেমিনার।” উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। অতিথি হিসেবে উপস্থিত হবেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশী এবং চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন। 

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা হাসান জামিল, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মোহাম্মদ নোমানসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও প্রখ্যাত আলোচকবৃন্দ। 

সেমিনারে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক এবং কুমিল্লা কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক।

আগামীকালের এ সেমিনার ঘিরে ইতোমধ্যে কুমিল্লা ও তার আশপাশ অঞ্চলগুলোতে জোরদারভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রোগ্রাম বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ