শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

রাতভর অতিভারি বৃষ্টির শঙ্কা ঢাকাসহ ৫ বিভাগে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ইতোমধ্যে উপকূল অতিক্রম করেছে জানা গিয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় এটি স্থল গভীর নিম্নচাপ আকারে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

এই স্থল গভীর নিম্নচাপটি আরও বৃষ্টি ঝরিয়ে উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন বৃহস্পতিবার (২৯ মে) রাত ১১টার পর থেকে পরদিন ভোর পর্যন্ত রাজধানীতে অতিভারি বৃষ্টি হতে পারে।
 
ফেসবুক পোস্টে তিনি জানান, ঢাকা শহরের উপরে খুবই ভারি বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে আজ সারারাত। রাত ১০টা ৪৫ মিনিটের পর থেকে শুক্রবার (৩০ মে) সকাল ৬টা পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি ঝরতে পারে।

বিরতিহীনভাবে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ