শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

সিলেট মহানগর যুব জমিয়তের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ‘যুব জমিয়ত বাংলাদেশ’ সিলেট মহানগর শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। এতে তিন বছর মেয়াদী ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) নগরীর বারুতখানাস্থ এক কনফারেন্স হলে আয়োজিত এ কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মাওলানা কবীর আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।

কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অধিবেশনে ২০২৫-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাওলানা আব্দুল্লাহ আল মামুন নতুন কমিটির প্রস্তাবনা উপস্থাপন করেন। সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সভাপতি: মাওলানা আসআদ উদ্দীন

সাধারণ সম্পাদক: আব্দুল করিম দিলদার

সাংগঠনিক সম্পাদক: সিরাজুল ইসলাম

প্রচার সম্পাদক: নোমান বিন আফসার

নবগঠিত কমিটির প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। কাউন্সিল অধিবেশন শেষে নতুন নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ