শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

আল ইত্তেহাদ সমাজকল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয় কাউন্সিল ৯ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকারিয়া মাহমুদ

ময়মনসিংহের তারাকান্দা থানাধীন বালিখাঁ ইউনিয়ন ও আশপাশের গ্রামসমূহের নবীন আলেমদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক সামাজিক সংগঠন আল ইত্তেহাদ সমাজকল্যাণ ফাউন্ডেশন আগামী ৯ জুন দ্বিতীয় কাউন্সিল আয়োজন করতে যাচ্ছে।

সোমবার সকাল ১০টায় বালিখাঁর পারুলীতলা ক্যাডেট মাদরাসা মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সংগঠনের আহ্বায়ক মুফতি জাকির হুসাইন।

তিনি বলেন, “আল ইত্তেহাদ সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম। সমাজের দ্বীনি ও দুনিয়াবি কল্যাণ সাধনই আমাদের মূল লক্ষ্য। নবীনদের নেতৃত্বে এই সংগঠন যেন ইসলামি মূল্যবোধের আলোকে সমাজে ভ্রাতৃত্ব ও ঐক্যের বাতি জ্বালাতে পারে, আমরা সেই চেষ্টাই করছি।”

দ্বিতীয় কাউন্সিলে প্রথম কাউন্সিলের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার পাশাপাশি সাধারণ সদস্যদের মাঝে ফরম বিতরণ, গঠনতন্ত্র ও উদ্দেশ্যপত্র ঘোষণা এবং গঠিত কেন্দ্রীয় কমিটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১ এপ্রিল অনুষ্ঠিত উদ্বোধনী কাউন্সিলে মুফতি জাকির হুসাইনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি ফোরাম গঠন করা হয়। এই কমিটির অন্য সদস্যরা হলেন– সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান, মুফতি আবু বকর সিদ্দিক, মাওলানা মুতাসিম বিল্লাহ সিয়াম ও হাফেজ মামুনুল হক।

কমিটির তত্ত্বাবধানে রয়েছেন মাওলানা সুহাইল আহমদ, মাওলানা মিকাইল ইসলাম ও মাওলানা আব্দুল হামিদ।

দ্বিতীয় কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বালিখাঁ ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোবারক হুসাইন, পারুলীতলা ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম, জামিয়া ইসলামিয়া ময়মনসিংহের মুহাদ্দিস মাওলানা মুনাওয়ার হুসাইন এবং বিএনপি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা মোবারক হুসাইনসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কাউন্সিলের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ