বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল মাদরাসা ছাত্রের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঈদের ছুটিতে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী রিয়ান আলী (১৬) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সে মাদারীপুর জেলার ডাসা উপজেলার হায়দার আলীর ছেলে ও স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিয়ানের আরও দুই বন্ধু আহত হয়েছে।

রোববার (৮ জুন) বিকেল ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলায় বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেলে মাদারীপুরের ডাসা এলাকা থেকে তিন বন্ধু মিলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ গোল চত্বর দেখতে আসছিল।

ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড অতিক্রম করে একটি সরু ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী আইকনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাদরাসা ছাত্র রিয়ান আলী মারা যায়। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই বন্ধু আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মামুন জানান, দুর্ঘটনাকবলিত আইকনিক পরিবহনের বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ