শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

সোনার দাম বেড়েছে ভরিতে ২ হাজার ১৯২ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বাজারে আরেক দফা বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে ২ হাজার ১৯২ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। নতুন এই দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ ( ১৪ জুন ) শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে সর্বশেষ ৬ জুন দেশের বাজারে সোনার দাম বেড়েছিল। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। আজ রাত পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

এ ছাড়া গত ২৩ এপ্রিল দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বেড়েছিল। তখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশের বাজারে সেটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল রোববার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা।

দেশের বাজারে আজ রাত পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকায় বিক্রি হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সেই হিসাবে ২২ ক্যারেট সোনায় ২ হাজার ১৯২ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৮০৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৫২৮ টাকা দাম বেড়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ