বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

মদপান ও মাদক সেবনের অভিযোগে ৩৯ কিশোর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নৌকা ভ্রমণে গিয়ে উচ্চশব্দে ডিজে গান বাজিয়ে নাচানাচি, মদপান ও মাদক সেবনের অভিযোগে ৩৯ কিশোরকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার রায়টুটি ইউনিয়নের বর্শিকুড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

অভিযানে ইটনা থানার পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটনা উপজেলার থানেশ্বর গ্রামের কিশোর গ্যাংয়ের প্রায় ৩৯ জন সদস্য একই ধরনের পোশাক পরে হাওরে নৌকা ভাড়া করে যায়। সেখানেই তারা উচ্চস্বরে ডিজে গান বাজিয়ে নাচানাচি করে এবং খোলা পানিতে বসে মদপান ও গাঁজা সেবন করে।

অভিযান চালিয়ে যৌথ বাহিনী ২০টি খালি মদের বোতল, প্রায় ৩০০ গ্রাম গাঁজা, ১৫টি ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো ছুরি এবং ব্যবহৃত নৌকা জব্দ করে। পরে আটক সবাইকে ইটনা থানায় নিয়ে যাওয়া হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, আটকদের মধ্যে ৩৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ