শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

কোরবানির ছুটিতে ‘৯৯৯’-এ সবচেয়ে বেশি সেবা নিয়েছে মারামারি সংক্রান্ত বিষয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার ঈদুল আজহার ছুটিতে সারা দেশে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে ১৫ হাজার ৬১৯ জন ব্যক্তি সেবা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের উচ্চপদস্থ গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা । তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ১০২ জন সেবা নিয়েছেন মারামারি সংক্রান্ত বিষয়ে।

আজ রোববার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আনোয়ার সাত্তারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ থেকে ১৩ জুন ঈদুল আজহার ছুটিতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ২ লাখ ২০ হাজার ৩৮৮টি কল এসেছে। এর মধ্যে ১৫ হাজার ৬১৯ জন জরুরি সেবা পেয়েছেন; যাঁদের মধ্যে ১৩ হাজার ৮৩১ জন জরুরি পুলিশি সেবা, ৯৯৩ জন অ্যাম্বুলেন্স সেবা এবং ৭৯৫ জন জরুরি ফায়ার সার্ভিস সেবা পেয়েছেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব ব্যক্তি জরুরি সেবা পেয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ১০২ জন আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি–সংক্রান্ত বিষয়ে সেবা নিয়েছেন। এ ছাড়া ১ হাজার ২১৪ জনকে লেনদেন নিয়ে জোর করে আটকে রাখা, ১ হাজার ৬২ জনকে জরুরি অ্যাম্বুলেন্স ও জরুরি মেডিকেল সেবা এবং ৯৯২ জনকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেবা দেওয়া হয়েছে।

এ ছাড়া ১ হাজার ২৭১ জনকে ঈদুল আজহায় গরুর হাটে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, নদীতে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়ার অভিযোগ, অজ্ঞান-মলম পার্টি এবং শব্দদূষণ–সংক্রান্ত বিষয়ে সেবা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার সাত্তার বলেন, ‘এবার ঈদের ছুটিতে মারামারি–সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি মানুষ সেবা নিয়েছে। দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার, তুচ্ছ কারণে এসব মারামারির ঘটনা ঘটেছে। টাকাপয়সার লেনদেন, স্বামী–স্ত্রীকে জোর করে আটকে রাখার বিষয়ে প্রতিকার চেয়েও অনেক ফোন এসেছে। সব মিলিয়ে কয়েক লাখ কল এলেও না বুঝে অপ্রয়োজনীয় কলই বেশি, যা জরুরি সেবার মধ্যে পড়ে না।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ