শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, দোয়া কামনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ আলেম মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন তিনি সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন। তাঁকে নিয়ে ফেসবুকে সিরিয়াস অসুস্থতার পোস্ট প্রচার না করতে পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 

মাওলানা হাফেজ্জীর দ্বিতীয় ছেলে এবং ময়মনসিংহের মাখযানুল উলুম মাদরাসার মুহাদ্দিম মাওলানা আব্দুল্লাহ মোকাররম শুক্রবার (২০ জুন) রাতে এক ফেসবুক পোস্টে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। 

‘সচেতনতামূলক পোস্ট’ শিরোনামে মাওলানা আব্দুল্লাহ মোকাররম লিখেন-আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী হুজুর এখন সুস্থ আছেন। তিনি কিছুটা অসুস্থ হয়ে দুই দিন তিন রাত হসপিটালে ভর্তি ছিলেন। আলহামদুলিল্লাহ আজ সকালে বাসায় ফিরেছেন।’
মাওলানা মোকাররম লিখেন- ‘ফেসবুকে তার অসুস্থতার খবর দেখে, তার মহব্বতে অনেকেই সিরিয়াস পোস্ট করেছেন, কেউ কেউ এখনো করছেন। তাদেরকে আরেকটু দায়িত্বশীল হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’

তিনি লিখেন- আপনার একটি পোস্ট অনেকেই অনেক বেশি পেরেশান করে। হযরতের সুস্থতা এবং নেক হায়াতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

প্রসঙ্গত, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী বৃহত্তর ময়মনসিংহসহ দেশের শীর্ষ আলেম। বর্ষীয়ান এই আলেম একজন বুজুর্গ হিসেবে সর্বমহলে প্রসিদ্ধ। তিনি বৃহত্তর ময়মনসিংহের আলেমদের শীর্ষ সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের সভাপতি। 

মাখযানুল উলুম মাদরাসা ময়মনসিংহের সাবেক মুহতামিম এবং বর্তমান প্রধান মুরব্বি ও শাইখুল হাদিস। এছাড়াও বিভিন্ন দীনি প্রতিষ্ঠানের তিনি পৃষ্ঠপোষক ও মুরব্বি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ