বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সামান্য ফুল ছেঁড়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে দোকানপাট ও বাড়িঘর, পাশাপাশি একটি বাড়িতে আগুন দেওয়ারও ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ জুন) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০-১২ দিন আগে একই গ্রামের মহাজন বাড়ি ও সরকার বাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে বিরোধ তৈরি হয়। যদিও স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা হয়েছিল।

কিন্তু মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবারও দুই গোষ্ঠীর ছেলেরা ফুটবল খেলছিল। খেলার ফাঁকে মহাজন বাড়ির নরুল হকের ছেলে ইয়াছিন কবরস্থান থেকে ফুল ছিঁড়ে আনে। কিছুক্ষণ পর সরকার বাড়ির ফাইজুর রহমানের ছেলে আসিফ বিদ্যালয় আঙিনা থেকে ফুল ছিঁড়ে নেয়।

এই ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। পরে পুরো বিষয়টি দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে।

রাতের দিকে মহাজন বাড়ির পক্ষে মোল্লা বাড়ি ও আছিরের বাড়ি এবং সরকার বাড়ির পক্ষে জাকির মিয়ার বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে সাতজন পুলিশ সদস্যও রয়েছেন, যারা সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন।

এ ছাড়া সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বর্তমানে এলাকাটি থমথমে অবস্থায় রয়েছে এবং সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ